এখন বাংলাদেশেই ডেটা সায়েন্সের মাস্টার্স করা যাবে
বাংলাদেশে ডেটা সায়েন্সে মাস্টার্স করতে গেলে প্রথমেই যেসব প্রশ্ন মাথায় ঘুরে –
.
১। কোন ভার্সিটিতে করবো ? কারা করায় ?
২। কি কি শিখাবে ?
৩। আমি তো আর্টস/বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমার কি মাস্টার্স করা উচিত হবে ?
৪। মাস্টার্স তো করলাম, চাকরি কি পাবো ?
.
.
চলুন, প্রশ্নগুলোর উত্তর জেনে নেই।
.
গত ৩/৪ বছরে ৭/৮ টি পাবলি/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সের উপর অনার্স/মাস্টার্স এর সাবজেক্ট অফার করা হচ্ছে। ৫ টি ভার্সিটিতে এখন মাস্টার্স অফার করছে – ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাবি, UIU এবং DIU । আর ৩ টি ভার্সিটিতে অনারস লেভেলের সাবজেক্ট অফার করা হচ্ছে – East West University, AIUB আর ব্রাক ইউনিভার্সিটি।
.
তবে এখানে কিছু ব্যাপার আছে। সব ভার্সিটিতে একই রকম কারিকুলাম নয়। মূলত ডেটা সায়েন্সের ক্যারিয়ার ট্র্যাককে দুইটা ভাগে ভাগ করা হয় –
.
১। স্ট্যাটিসটিকস ফোকাসড
২। কম্পিউটার সায়েন্স ফোকাসড
.
.
স্ট্যাটিসটিক্স ফোকাসড মাস্টার্স এ আপনাকে স্ট্যাটিস্টিক্স ব্যাসিক টু এডভান্সড, ডেটা মডেলিং, স্ট্যাটিসটিক্যাল এনালাইসিস, বিগ ডেটা, ডেটা মাইনিং, মেশীন লার্নিং ইত্যাদির উপর ফোকাস করা হয়।
.
অন্যদিকে কম্পিউটার সায়েন্স ফোকাসড এ আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটিং, ডেটা স্ট্রাকচার, এলগরিদম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইত্যাদির উপর ফোকাস করা হয়।
.
.
এবার আপনি হয়তো ভাববেন – কোন সেক্টরে গেলে সহজে শিখতে পারবো ? জব ফিল্ড ভালো হবে –
.
উত্তর হলো, জব ফিল্ড সব ক্ষেত্রেই এখন টপনচ, যেদিকেই যান না কেনো, স্টার্টিং স্যালারি ২৫/৩০ থেকে শুরু হয়ে ২/৩ বছরের মধ্যে লাখ টাকার স্যালারি পাওয়া সম্ভব।
.
আর কোন সেক্টরে যাবেন সেটা ডিপেন্ড করবে আপনার আন্ডারগ্রেড লেভেলের পর। কিরকম ??
.
যদি আপনি ইঞ্জিনিয়ারিং, সিএসসি বা সায়েন্স থেকে অনার্স করেন তাহলে কম্পিউটার সায়েন্স ফোকাসড মাস্টার্স করতে পারবেন। যেমন – বুয়েট, UIU, EWU
.
আর যদি আপনি আর্টস/বিজনেস বা নন-সায়েন্স থেকে আসেন তাহলে আপনার জন্যে স্টাট বেইজড মাস্টার্স বেশী উপরকারী। যেমন – ঢাবি, জাবি।
.
মাস্টার্স নিয়ে যদি আরো কোন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করুন। অথবা আমাদের এক্সপার্ট গাইডলাইন পেতে কল করুন এই নাম্বারে – +880171764364
#statistics #datascience #mastersdegree #highereducation #CareerOpportunities #CareerGrowth #computerscience #machinelearning #deepcleaning #artificialintelligence