CSE ডিগ্রী ছাড়াও হতে পারেন ডেটা এনালিস্ট
Do You Need a CSE Degree to Be a Data Analyst……?
Short answer: না, Skills Matter More Than Labels — ২০২৫ এ এই জিনিস আমার বিশ্বাস আপনারা সবাই জানেন।
কিন্তু তাও দেখা যায়, আপনারা এটা নিয়ে বেশ tensed আর anxious. চাকরি পাবেন কিনা, আদৌ কোন কাজে আসবে কিনা এমন কত প্রশ্ন, এমনকি শেখা শুরু করেও ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেকে।
এই পোস্টটা আপনাদের কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য।
প্রথমেই বলেন, একজন ডেটা অ্যানালিস্ট আসলে কী করে…….?
১. ডেটা দেখে প্যাটার্ন খোঁজেন
২. ব্যবসায়িক প্রশ্নের উত্তর দেন, যেমন:
“গত মাসে সেলস কেন কমেছে?”
বা “ঢাকায় সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো কোনগুলো?”
৩. ড্যাশবোর্ড ও রিপোর্ট বানান
আর এই কাজগুলো করতে তারা ব্যবহার করেন:
বেসিক প্রোগ্রামিং (Python, R, SQL)
Math and statistics
Business understanding
ডেটা দিয়ে গল্প বলার ক্ষমতা (Power BI, Tableau, Excel)
এসবের কোনোটাই শিখতে কিন্তু CSE ডিগ্রি লাগে না। To be honest, বাংলাদেশ সহ বিশ্বের অনেক সফল ডেটা অ্যানালিস্ট কখনোই কম্পিউটার সায়েন্স পড়েননি।
ডেটা অ্যানালিটিক্স হলো one of the most inclusive tech roles। এখানে মানুষ আসেন নানা ব্যাকগ্রাউন্ড থেকে, আর এই diverse backgrounds ও beneficial কারণ তারা unique perspectives নিয়ে আসে—
Statistics & Economics – numbers নিয়ে ভালো দক্ষতা
Business & Finance – market needs সহজেই বুঝতে পারে
Engineering (Civil, EEE, etc.) – great problem-solvers
Sociology, Public Health – research আর analysis এ দক্ষ
কিন্তু এই যে সবার ক্ষেত্রেই কিছু characteristics common —
Curiosity
Problem-solving
Hands-on skills
বুঝতেই পারছেন, সার্টিফিকেটে কী লেখা আছে থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল– আপনি ডেটা দিয়ে কী কী করতে পারেন।
ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হবে– আপনি ডেটা analyze করে explain করতে পারেন কিনা। কখনোই কিন্তু জিজ্ঞেস করবে না: CSE পড়েছেন নাকি।
What Employers Actually Look For……????
CSE ডিগ্রির বদলে নিয়োগদাতারা দেখতে চান:
পোর্টফোলিও প্রজেক্ট: ড্যাশবোর্ড, কেস স্টাডি, Kaggle চ্যালেঞ্জ
Hands-on skills: SQL, Excel, Power BI, Python
Clear thinking: আপনি কি ডেটা থেকে ইনসাইট বের করতে পারেন?
Teamwork: আপনি কি মার্কেটিং বা ফাইন্যান্স টিমের সাথে কাজ করতে পারবেন?
CSE ডিগ্রি আপনাকে একটা head start দিতে পারে, তবে ডিগ্রী না থাকা কখনোই বাধা হবে না। হ্যাঁ, traditional job circular CSE ডিগ্রি উল্লেখ থাকতে পারে, কিন্তু আপনার স্কিল থাকলে খুব ইজিলি এটা negotiatable। বাংলাদেশের প্রেক্ষাপটেও, অনেক কোম্পানি এখন ডেটা অ্যানালিস্ট নিচ্ছে। non-CSE ব্যাকগ্রাউন্ড থেকেও অনেকেই: ইন্টার্নশিপ পাচ্ছে, ফিনটেক বা এজেন্সিতে চাকরি করছেন বা ফ্রিল্যান্সিং করছেন
শেষ কথা……
আপনার ক্যারিয়ার ডিগ্রি নির্ধারণ করে না — স্কিল করে।
ডেটা অ্যানালিটিক্স এমন একটি ক্ষেত্র, যেখানে যে কেউ প্রবেশ করতে পারে — যদি আপনি কৌতূহলী, যুক্তিবাদী, আর শেখার প্রতি আগ্রহী হন।
তাহলে? এখনই শুরু করেন — the field needs you.