বিজনেস ইনসাইট বের করি বিজনেস ডেটা থেকে
Raw Numbers থেকে Smart Decisions: Excel, Google Analytics & Power BI-এর গল্প

.
ধরুন আপনি চট্টগ্রামে একটি অনলাইন শপ চালাচ্ছেন, যেখানে বিক্রি হয় বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ক্রাফটস। প্রায় প্রতিদিন অর্ডার আসে, ভিজিটররা ব্রাউজ করে আপনার ওয়েবসাইট, সাথে সোশ্যাল মিডিয়া মেসেজ তো আছেই। মাস শেষে আপনার হাতে থাকে ডেটার এক একটি পাহাড় — কিন্তু এরা আপনাকে আসলে কী বলছে?
এখান থেকেই শুরু হয় আমাদের যাত্রা: messy numbers কে রূপান্তর করা actionable insights এ।
.
Step 1: Excel – The Starter Notebook

Excel কে ভাবুন আপনার নোটবুক হিসেবে। এখানে আপনি সব raw numbers ঢালবেন— যেমন Daily orders, customer locations কিংবা product sales রেকর্ডস। কিছু সংখ্যা মিসিং থাকতে পারে, কিছু হতে পারে ভুল, কিছু হতে পারে repeated।
আপনার কাজ হল এসব Clean করা। অর্থাৎ-

ডুপ্লিকেট দূর করা।

মিসিং তথ্য ঠিক করা।

quick calculations করা, যেমন টোটাল এবং এভারেজ।

উদাহরণ: আপনি দেখলেন ৫০০ দৈনিক অর্ডারের মধ্যে ৫০টির ঠিকানা নেই। এগুলো ঠিক করে নিলে আপনি জানবেন কোন প্রোডাক্ট কোন জেলার মানুষরা কিনছে।
.
Step 2: Google Analytics – ভিজিটরের চোখে আপনার শপ

Now, শুধু মানুষ কী কিনছে জানা যথেষ্ট নয়। আপনাকে জানতে হবে কে আপনার সাইটে আসে, কোন পেজগুলো পছন্দ করে, এবং কখন তারা চলে যায়। Google Analytics gives you this view:

কোন প্রোডাক্ট পেজগুলো বেশি হিট?

কোন বিজ্ঞাপন মানুষকে সাইটে আনে?

কখন ভিজিটররা কিছু না কিনেই চলে যাচ্ছে?

উদাহরণ: আপনি দেখলেন মানুষ “হ্যান্ডমেড জুয়েলারি” পেজ পছন্দ করছে, কিন্তু চেকআউট পেজে সাইট ছেড়ে যাচ্ছে। এটা ইঙ্গিত দেয় কিছু একটা তাদেরকে কিনে বাঁধা দিচ্ছে।
.
Step 3: Power BI – The Magic Dashboard

Now comes the fun part. কল্পনা করুন একটি ড্যাশবোর্ড যেখানে সব সংখ্যা এবং ভিজিটর তথ্য একসাথে দেখাবে, colorful এবং easy to understand তে। আপনি পাবেন–

Maps যা দেখাবে কোন শহর থেকে সবচেয়ে বেশি কেনাকাটা হচ্ছে।

Graphs যা দেখাবে দৈনিক ওয়েবসাইট visits vs sales।

Cards যা দেখাবে আপনার টপ-সেলিং প্রোডাক্ট।
আপনি ক্লিক করতে পারেন, ফিল্টার করতে পারেন, এবং এক মুহূর্তে প্যাটার্ন দেখে নিতে পারেন। no need to guess.

উদাহরণ: আপনি দেখলেন শুক্রবারে ফেসবুক অ্যাড সবচেয়ে বেশি ভিজিটর আনে, কিন্তু অর্ডার থাকে কম। একটা কারণ হতে পারে slow checkout। এখন আপনি জানেন ঠিক কোথা থেকে কাজ শুরু করা লাগবে।
.
The Result…..?
ফলাফল হল – Smart Decisions

Excel, Google Analytics, এবং Power BI একত্রিত করে আপনি:

জনপ্রিয় প্রোডাক্ট আগে থেকেই স্টক করতে পারেন।

Run ads only where they work.

ওয়েবসাইটের সমস্যা ঠিক করতে পারবেন সেলস এ প্রভাব ফেলার আগেই।
In short, raw numbers আর বিভ্রান্তিকর দেখায় না, বরং এটাই হয়ে ওঠে আপনার ব্যবসার পথপ্রদর্শক।
.

Think About It: চট্টগ্রামের একটি ছোট শপও এখন বড় ই-কমার্স কোম্পানির মতো কাজ করতে পারে, নিতে পারে দ্রুত এবং স্মার্ট সিদ্ধান্ত — সবটাই সম্ভব যখন messy numbers রূপান্তরিত হয় স্পষ্ট এবং actionable story তে।