বিজনেস এনালিস্ট হবার রোডম্যাপ কিরকম…
বাংলাদেশে ডেটা সায়েন্স সেক্টরে যে কয়টা জব সেক্টর আছে তার মধ্যে বর্তমানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডিমান্ডেবল জব বিজনেস এনালিস্ট।
কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি বিজনেস এনালিস্ট হতে পারবো?
.
উত্তর হলো – হ্যা পারবেন। বিজনেস এনালিস্ট নামের মধ্যে বিজনেস শব্দটা আছে বলেই শুধু বিজনেস ব্যাকগ্রাউন্ড এর মানুষেরাই এপ্লাই করবে এমন টা না, যে কোন সেক্টর থেকেই আপনি এই জবে ল্যান্ড করতে পারেন।
.
তবে এখানে একটা কিন্তু আছে। জার্নিটা বেশ বড় আর এখানে অনেক কিছুই আপনাকে শিখতে হবে।
.
এই জায়গায় আরেকটা প্রশ্ন আসে, এই জার্নির রোডম্যাপটা কি ? কিভাবে আগানো উচিত ?
.
আমি খুব ছোট করে সহজে বুঝাচ্ছি। আপনি বিডিজবস, লিঙ্কডিন বা দেশের টপ সারির জব সার্চ ওয়েবসাইটে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি একটা কমন প্যাটার্ন পাবেন, অর্থাৎ কিছু স্কিল এর নাম দেখবেন যেগুলা প্রায় সব কোম্পানীতেই দরকার হয়। ব্যাস, আমরা প্রথম ধাপ সম্পন্ন করলাম।
.
দেখে নেই কি কি স্কিলের কথা বলা আছে – Excel, Google Analytics, Power BI, Tableau, Statistics, SQL, Big Data, Python, PySpark, Azure Data Factory, Databricks, Database management system – ইত্যাদি সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে বলা হচ্ছে।
.
কিন্তু এতোগুলা স্কিল কি আপনি একবারে শিখবেন ?? কতদিন ধরে শিখবেন ?? আপনার এফোর্ট আর সময়কে কিভাবে কাজে লাগাবেন – এগুলা মেইন ফ্যাক্টর।
.
আপনি প্রথমে Excel দিয়ে শুরু করবেন, তারপর সেখান থেকে Google Analytics, Power BI ভালোভাবে রপ্ত করবেন। একই সাথে Statistics টা ভালমত বুঝার ট্রাই করবেন। যেহেতু এটা অনেকটাই থিওরি তাই কষ্ট হবে শুরুতে, বাট বিলিভ মি, স্ট্যাটিস্টিক্স ছাড়া শুধু টুলস দিয়ে আপনি পারবেন না, সম্ভব না।
.
এগুলা শেষ হলে যখন মোটামুটি একটা লেভেলে যাবেন, তখন SQL, Big Data ধরবেন, আস্তে আস্তে ব্যাসিকটুকু শিখবেন, লাস্টে পাইথন, Tableau ও অন্যান্য টুলস শিখবেন।
.
.
আগেই বলেছি, জার্নিটা খুব ইজি না, আপনাকে লেগে থাকতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
.
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমাদের প্লাটফর্মে যদি একটা ব্যাচে ৩০ জন ভর্তি হয়, তাহলে এই পুরা জার্নি শেষ করে মাত্র ৫/৬ জন…!!! ঠিকই শুনছেন… মাত্র ৫/৬ জন।
.
বাকিরা ??? বাকিরা ঝড়ে যায়। কেনো ?? কারন এই লম্বা জার্নিতে কনসিস্ট্যান্ট থাকতে পারে না, পিছলে যায়, আর একবার পিছলে শ্যাষ… আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে।
সো, জার্নিটা আসলেই এতো স্মুথ না যতটা আমরা ভাবি…
.
আপনি চিন্তা করেন, বিজনেস এনালিস্ট হিসেবে আপনি টপ ম্যানেজমেন্ট এর সাথে কাজ করবেন, রিকোমেন্ডেশন দিবেন, কোটি টাকার ডিসিশন নিতে হেল্প করবেন – শুরুতে আপনার স্যালারি হবে ৫০-৬০ হাজার টাকা, ২/৩ বছর পর লাখ টাকা – এই রকম একটা জবের জন্যে আপনাকে কি পরিমাণ প্রিপারেশন নিতে হবে !!!
.
তাই আপনি যদি আসলেই এই সেক্টরে নামতে চান তাহলে খুব সিরিয়াসলি নামবেন আর পুরো রোডম্যাপ কমপ্লিট করবেন।