Data Science জার্নিতে চ্যালেঞ্জ কেমন ?

আমরা অনেকেই ডেটা সায়েন্সের ফিউচার দেখে, পাশের কলিগের সাকসেস দেখে কোর্স করার জন্যে খুব আগ্রহ নিয়ে বুটক্যাম্পে ভর্তি হই। কিন্তু কোর্স শুরু করার ১ মাস পর হটাত আবিষ্কার করি “যেমন সহজ ভেবেছিলাম ততটা তো সহজ মনে হচ্ছে না”। আর যার ফলে আমরা এই ক্যারিয়ার থেকে আস্তে করে কেটে পড়ি।

ডেটা সায়েন্সে ক্যারিয়ার গড়লে যেমন সিক্স ডিজিট স্যালারির নিশ্চয়তা আছে তেমনি এই সেক্টরে ক্যারিয়ার শুরু করতে চাইলে আপনার মধ্যে প্রচন্ড ডেডিকেশন, সিন্সিয়ারিটি, সিরিয়াসনেস থাকতে হবে। কারন এই পথটা অতটা সুগম না।

আপনাকে ৫-৬ মাসের মধ্যে একে একে Excel, Power BI, SQL, Python, Tableau, Statistics, Machine Learning ইত্যাদি সব শিখতে হবে। আর এই টুলস, সফটওয়ার, নলেজ একদিনে আসবে না। আপনাকে প্রচন্ড ধৈর্য নিয়ে আস্তে আস্তে আগাতে হবে।

মাঝপথে ছেড়ে দিলেই আর আগাতে পারবেন না, আর ফলে আপনি বর্তমানের সবচেয়ে ডিমান্ডেবল জবের চান্সটাও হারিয়ে ফেলবেন।

তাই যখন এই লাইনে পা রাখবেন, মাথায় রাখবেন – এই পথ সুগম নয়, অনেক কাঠখড় পোড়াতে হবে। শুধুমাত্র তারাই সাকসেসফুল হবে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে। আপনি টিকে থাকতে পারবেন তো ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *